হাজীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ মে ২২, ২০২৩ | ৫:৩০
Link Copied Successfully!

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গ্রাহক সেবার মধ্য দিয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম তানজীর। সেবাসপ্তাহ চলবে ২৮ মে পর্যন্ত।

সকালে উপজেলা সহকারী কমিশনার কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ও বাতিঘরের সম্মুখে ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সেবা গ্রহিতাদের উদ্দেশ্যে সেবা সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ইউএনও মো. রাশেদুল ইসলাম তানজীর। বক্তব্য শেষে তিনি সেবা গ্রহীতাদের হাতে খারিজ-খতিয়ান তুলে দেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বাড়ানো এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য।

এছাড়া ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা দেওয়া হবে। এ দিকে হাজীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সার্ভেয়ার মো. কাজল মিয়া, প্রধান সহকারী শ্যামলী রানী শীল, নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা