
মেনাপুর-নওগাঁ রাস্তা পাকাকরণ হওয়ায় মানুষের দুর্ভোগ কমবে: মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
Link Copied Successfully!

হাজীগঞ্জ শাহরাস্তি আমাদের সরকার জনগনের দুঃখ কষ্ট লাগবের জন্য দুইটি উপজেলার ২২টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করতে সক্ষম হয়েছেন। যা দেশের পূর্বের সরকারে তুলনায় অনেক বেশি। দুইটি উপজেলার নদী ও খালের উপরে কয়েকটি ব্রিজ নির্মাণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে এবং অনেক রাস্তা কাঁচা থেকে পাকা করণ করা হয়েছে।
আগামী কয়েকদিনের মধ্যে বাকী কাজগুলো শেষ হবে বলে আশা করি। তিনি উপস্থিত জনগনকে উদ্দেশ্য করে বলেন, সাবেক সরকারের কথা আর বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাপ কাঠিতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিবেন এবং আমি আগামীতে নৌকা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হব। “ইনশাআল্লাহ”
রবিবার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর মতলব দক্ষিন উপজেলার নওগাঁ হাজী মার্কেট পর্যন্ত পাঁকা রাস্তার উদ্ভোধন অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী রফিকুল ইসলাম বীর উত্তম এমপি প্রধান অতিথির বক্তব্যে উপরে উল্লেখিত কথাগুলো বলেন। একই দিনে পশ্চিম মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন ও দক্ষিণ পশ্চিম রাজারগাঁও ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তাব স্থাপন করেন।
রাজারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান হাজী মোঃ আঃ হাদী মিয়ার সার্বিক পরিচালনায় রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহাগ আহমেদ, সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাবেক সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক জাবেদ পাটোয়ারীর যৌথ নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে প্রধান অতিথিকে সভা স্থালে নিয়ে আসেন।
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ নেওয়াজ মুন্সির উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলাম তানজীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, যুগ্ম সাধারন সম্পাদক হাজী জসিম উদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ আহসান হাবিব অরুণ, রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ গোলাম রহমান গোলাপ, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা মোঃ আলী আশ্রাফ স্বর্নকার সহ আরো অনেকে ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন।




























