ফোর্বসের সেরা তালিকায় সাত বাংলাদেশি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৮, ২০২৩ | ৬:৫২
Link Copied Successfully!

ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ ক্যাটাগরিতে ২০২৩ সালের এশিয়া অঞ্চলের তালিকায় স্থান করে নিয়েছেন সাত বাংলাদেশি। ভোক্তা প্রযুক্তি; মিডিয়া, বিপণন ও বিজ্ঞাপন; এবং সামাজিক প্রভাব এই তিন খাতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকীটির তালিকায় জায়গা করে নিলেন তারা।

২০১১ সাল থেকে ‘থার্টি আন্ডার থার্টি’ ক্যাটাগরিতে বিশ্বের সেরা উদীয়মান তরুণের তালিকা প্রকাশ করে আসছে সাময়িকীটি। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে এ পর্যন্ত ৩২ জন বাংলাদেশি বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় ফোর্বসের বিভিন্ন ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন।

ভোক্তা প্রযুক্তিতে জায়গা করে নিয়েছেন আজিজ রহমান ও দীপ্ত সাহা। মিডিয়া, বিপণন ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিন। সামাজিক প্রভাব ক্যাটাগরিতে জাহ্নবী রহমান, আনওয়ার সায়েফ ও সারাবন তহুরা এ সম্মাননা অর্জন করেছেন।

বিজ্ঞাপন

আজিজ আরমান

প্রতিষ্ঠাতা, যাত্রী

আজিজ আরমান বাংলাদেশের গণপরিবহণ খাতে অবদান রেখেছেন। গত বছর তার প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে ঢাকা বাস মালিক সমিতি ৫ হাজার ৬৫০টি বাসে ই-টিকিটিং সেবা চালু করে।

বিজ্ঞাপন

রুবাইয়াত রহমান ও তাসফিয়া তাসবিন

প্রতিষ্ঠাতা, মার্কোপোলোডটএআই

মার্কোপোলো একটি স্টার্টআপ প্রতিষ্ঠান, যেটি ছোট ও মাঝারি ব্যবসা-প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল সেবা দিয়ে থাকে।

জাহ্নবী রহমান

সহপ্রতিষ্ঠাতা, রিলাক্সি

রিলাক্সি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে মানসিক চিকিৎসা পৌঁছনোর ক্ষেত্রে সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করছে।

দীপ্ত সাহা

সহপ্রতিষ্ঠাতা, অ্যাগ্রোশিফট টেকনোলজিস

অ্যাগ্রোশিফট টেকনোলজিস কৃষকের কাছ থেকে সরাসরি গ্রাহকের কাছে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার কাজ করে থাকে। এর মাধ্যমে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য পাওনা পেয়ে থাকেন।

আনোয়ার সায়েফ ও সারাবন তহুরা

প্রতিষ্ঠাতা, টার্টেল ভেনচার স্টুডিও

সারাবন তহুরা ও আনোয়ার সাইফের প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান বাংলাদেশের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা, পরামর্শ, বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং কৌশলগত সহায়তা প্রদান করে থাকে।

সূত্র : ফোর্বস।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা