এখলাছপুর উবিতে কোচিং না করায় তিন শিক্ষকের বেতন বোনাস বন্ধ করে দিল প্রধান শিক্ষক 

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৬, ২০২৩ | ৭:৫৭
Link Copied Successfully!
মতলব উত্তরের এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোচিং না করায় বেতন বোনাস বন্ধ করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রধান শিক্ষককের কাছে বেতন চাইলে তিনি বিভিন্ন অজুহাত দেখান বলে জানান শিক্ষকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষককে কোচিং করতে বলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। কিন্তু শিক্ষকরা কোচিং না করার কারনে তাদের ৩ মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস দেয়নি প্রধান শিক্ষক।
এই অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসী, সুলেখা আক্তার ও রুমানা ফেরদৌসী।
শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রনালয় যেখানে কোচিং নিষেধ করে দিয়েছে, প্রধান শিক্ষক সেখানে কোচিং করতে বলছে। আর আমরা রাজি না হওয়ায় আমাদের বিদ্যালয় থেকে প্রাপ্ত ৩ মাসের বেতন ও ঈদের বোনাস বন্ধ করে দিয়েছে।
প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, তাদের বেতন দিতে চেয়েছি কিন্তু তারা নেয়না। এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন ঢালীর অনুমতিক্রমে বেতন ও বোনাস বন্ধ রয়েছে। ২৫ মে আমাদের সাধারন সভা আছে। ঐ সভায় সিদ্ধান্তের পর তাদের বেতন,বোনাস দেওয়া হবে।
একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি কেউ আমাকে অবহিত করেনি। করলে একটা সমাধান করা যেতো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থ্য নেওয়া হবে। এই বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল হোসেন ঢালীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা