মতলব উত্তরে গজরায় ভাতিজীকে ধর্ষণের চেষ্টা 

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৬, ২০২৩ | ৭:৫১
Link Copied Successfully!
মতলব উত্তরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার ১৩ মে সকালে উপজেলার গজরা গ্রামের পাঁচ বছরের এক শিশু বাড়ির পাশে খেলাধূলা করতে খেলতে গেলে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল লতিফের ছেলে বাবুল (৪০) নামে সম্পর্কে চাচা ঐ শিশুকে ফুসলিয়ে ঘরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে।
এ বিষয়ে ভূক্তভোগী ঐ শিশু জানান, তাকে স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে নরপিশাচ বাবুল। কাউকে না বলার জন্যও অনুরোধ করেছে সে।
শিশুটির মা বলেন, জেঠার কাছে যদি পাঁচ বছরের ভাতিজী নিরাপদ না থাকে তাহলে আর নিরাপদ থাকবে কোথায়? আমি এই নরপিশাচের উপযুক্ত বিচার চাই।
শিশুর দাদী বলেন, বাবুল আমার নাতনীর সাথে যে ঘটনা ঘটিয়েছে তা মেনে নেওয়ার মত না। সে অমানুষ। সে এর আগেও এ ধরনের আরো কয়েকটি ঘটনা ঘটিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত বাবুলের বক্তব্যের জন্য তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা