ব্যবসায়ী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৭০ প্রার্থী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৩ | ৭:০৯
Link Copied Successfully!

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে বিভিন্ন পদে ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭০ জন পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশন ইকবালুজ্জান ফারুক, নির্বাচন কমিশন অধ্যাপক সেলিম মিয়া ও নির্বাচন কমিশনের সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলুর হাতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলু জানান, দপ্তর সম্পাদক পদপ্রার্থী একজন ও ৩নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী একজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা জমা দেয়নি।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র জমা দেওয়া ৭০ পদপ্রার্থীর মধ্যে সভাপতি পদে আশফাকুল আলম চৌধুরী, আহসান হাবীব অরুণ, ইকবাল মজুমদার, সহ-সভাপতি পদে মিজানুর রহমান, তাজুল কাদের, ফারুক সর্দার, সাধারণ সম্পাদক পদে হায়দার পারভেজ সুজন, আলী নেওয়াজ রুমান, এবায়দুর রহমান খোকন, ওমর ফারুক, জাকির হোসেন মিন্টু, সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন, দপ্তর সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে দুইজন, প্রচার সম্পাদক পদে তিনজন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে তিনজন, বাণিজ্য সম্পাদক পদে দুইজন, শিল্প বিষয়ক সম্পাদক পদে তিনজন ও মহিলা বিষয়ক সম্পাদক পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

ওয়ার্ড কমিশনার পদে ১নং ওয়ার্ড তিনজন, ২নং ওয়ার্ডে চারজন, ৩নং ওয়ার্ডে তিনজন, ৪নং ওয়ার্ডে চারজন, ৫নং ওয়ার্ডে পাঁচজন, ৬নং ওয়ার্ডে চারজন, ৭নং ওয়ার্ডে পাঁচজন ও ৮নং ওয়ার্ড তিনজন’সহ মোট ৭০জন পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

আগামীকাল (১৬ই) মে মঙ্গলবার সারাদিন মনোনয়নপত্র যাচাই বাঁচাই, ১৮ই মে বৃহস্পতিবার প্রত্যাহার ও ২০ মে শনিবার চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন