চাঁদপুরে বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিলেন সুমাইয়া

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১০, ২০২৩ | ৫:১৬
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহন করেছেন।

বুধবার ভোর ৬টার দিকে সুমাইয়ার পিতা মিজান গাজী (৪৫) নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিজান গাজী মৈশাদী ইউনিয়নের গাজী বাড়ীর মৃত হাছান গাজীর ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। সুমাইয়া ওই বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। আজ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দেন সুমাইয়া। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট।

বিজ্ঞাপন

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সুমাইয়ার পরিবারের লোকজন জানিয়েছে রাতেই মিজান গাজী অসুস্থ হয়ে পড়েন। ভোর ৬টার দিকে তিনি মারা যান। বাদ আছর নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা