তারাপাল্লা গ্রামে একাধিক গাছ কেটে নেয়ার অভিযোগ

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ৬, ২০২৩ | ১০:০১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার তারাপাল্লা গ্রামে চলাচলের রাস্তার জের ধরে ৩৫টি ফলজ ও বনজ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়নের তারাপাল্লা জুলপু হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। গাছ কাটার সময় বাঁধা দিতে গেলে বৃদ্ধ লোকমান হাজীর উপর হামলা চালায় একই বাড়ীর খোরশেদ আলম, মোর্শেদ, রফিক, আবুল খাইয়ের। হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয় লোকমান হাজী।

এ ঘটনা ভুক্তভোগী লোকমান হাজীর ছেলে জিসান বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এএসআই সুজন ও তার সঙ্গীয় ফোর্স।

বিজ্ঞাপন

সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা পাশে থাকা গাছ কেটে মাটি দিয়ে ঢেকে রাখে চক্রটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, জিসানের বাবা লোকমান হাজীর খরিদা সম্পত্তির জায়গা জবর-দখল সহ বিভিন্ন ফলফলাদী সহ মূল্যবান গাছ কেটে ক্ষতিসাধন করে আসছে।

ঘটনার দিন সকালে বাড়িতে কেউ না থাকায় এই সুযোগ কাজে লাগিয়ে কয়েকটি গাছ কর্তন করে নিয়ে যায়। এতে প্রায় দেড়লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী লোকমান হাজী জানান, তাদের অনুপস্থিতিতে সম্পত্তির উপর থাকা গাছ গুলো কর্তন করে নিয়ে যায়। পরে গাছ কর্তনের বিষয়টি নজরে আসলে বাঁধা দিতে গেলে তাদের হামলার শিকার হতে হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ততের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন তিনি।

অভিযুক্ত মোর্শেদ সাতটি গাছ কর্তনের কথা শিকার করে বলেন, তাদের চলাচলের জন্য কোন রাস্তা নেই। পরে বাড়ী সবাই মিলে চলাচলের জন্য লোকমান হাজীর কাছ থেকে সম্পত্তি ক্রয় করে। ওইসময় বলা হয়েছে রাস্তা পার্শ্বে যে কোন গাছ রোপণ করে তিনি ভোগ করবেন। এবং রাস্তার মাঝে যে গাছগুলো ছিলো তা বিশ হাজার টাকায় দিয়ে ক্রয় করেন।

ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া জানান, এই রাস্তা চলাচলের জন্য তাদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এছাড়াও গাছ কর্তনের বিষয়ে স্থানীয়ভাবে বসে সমাধানের চেষ্টা করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা