চাঁদপুর জেলায় এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৬৪৮ পরীক্ষার্থী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২৩ | ১০:১৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় ৪৭ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৬৪৮জন শিক্ষার্থী। আর মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্র বহিস্কার হয়েছেন একজন।

রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় প্রথম দিনে জেলার কেন্দ্রগুলোর এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার নির্বাহী মাজিস্ট্রেট রেশমা খাতুন।

শিক্ষা শাখার প্রাপ্ত তথ্যে জানাগেছে, প্রথম দিনে চাঁদপুর জেলায় এসএসসি কেন্দ্র ছিল ৪৫টি। পরীক্ষার্থী সংখ্যা ২৬০৪১ জন, অংশগ্রহনকারী পরীক্ষার্থীর সংখ্যা ২৫৬৮৩ এবং অনুপস্থিত ৩৫৮ পরীক্ষার্থী। বিষয় ছিলো বাংলা প্রথম পত্র।

বিজ্ঞাপন

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিষয় ছিলো বাংলা দ্বিতীয় পত্র। কেন্দ্র ১০ টি, পরীক্ষার্থী সংখ্যা-১৭২৮ জন, অংশ্রগহনকারী ১৬৯৭জন এবং অনুপস্থিত ৩১ পরীক্ষার্থী।

দাখিল পরীক্ষার বিষয় ছিল কুরআন মাজিদ ও তাজভিদ। ১৯ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৭৫৫৭জন, অংশগ্রহনকারী সংখ্যা-৭২৯৮জন এবং অনুপস্থিত ২৫৯ পরীক্ষার্থী।

এছাড়া চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা নুরীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে (রোল নং-৩২৮৬৯৯) একজন পরীক্ষার্থী বহিস্কার হয়।

বিজ্ঞাপন

এদিকে এদিন সকালে চাঁদপুর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভোক্তা অধিকারের সরকারি পরিচালক নূর হোসেন রুবেলসহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা