
শুধু কৃষকের ধান কেটে নয়, নগদ অর্থও দিলো হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নিরু


হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের মাতৈন গ্রামের অসহায় কৃষক মিজানুর রহমানের ধান কেটে দিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সদস্যরা।
শনিবার সকালে জেলা ছাত্রলীগের সদস্য ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জে এইচ নিরুর নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের মাতৈনের কৃষক মিজানুর রহমানের পাকা ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিট। ধান কাটা শেষে অসহায় কৃষক মিজানুর রহমানকে ৫ হাজার টাকার অনুদান দেন ছাত্রলীগের এই উদীয়মান নেতা।
জেলা ছাত্রলীগের সদস্য ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জে এইচ নিরু জানান, বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য ও জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের নির্দেশে কৃষক মিজানুর রহমানের ধান কেটে দেন তারা। এবং শ্রমিকের মাধ্যমে অন্যান্য জমির কাজ দ্রুত শেষ করতে পারে তার জন্য ৫ হাজার টাকার অনুদান দেয়া হয়।


ফোটো সেশনের জন্য কেউ যেনো কৃষকের ক্ষতি না করে সে আহবান জানান উদীয়মান এই নেতা। পপুলার বিডিনিউজ – হাজীগঞ্জ, চাঁদপুর।








