
হাজীগঞ্জে হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


“পরিবারের স্বজনদের চোখে অশ্রু, মুখে একটাই “স্লোগান” কাউসার হত্যার বিচার চাই।”
হাফেজ আব্দুল্লাহ আল কাউছারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজনরা।
বুধবার বিকেলে নিহত আব্দুল্লাহ আল কাউছারের চাচা রহমত উল্ল্যাহর নেতৃত্বে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মিয়া বাড়ি জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি আমিন রোড হয়ে বাজারে প্রবেশ করে বিক্ষোভকারীরা।


বিক্ষোভ মিছিলে শতাধিক নারী পুরুষের উপস্থিতে স্লোগান ছিলো “কাউছার হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই।
বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বড় মসজিদ সংলগ্নে মানববন্ধনে মিলিত হয়। সেখান থেকে মিছিলটি থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এদিকে হাফেজ আব্দুল্লাহ আল কাউছার হত্যার ঘটনায় সোমবার রাতে পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। তারা হলেন পর ৬নম্বর ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মাস্টার পাড়ার মুদি দোকানদার ফয়েজুল্লাহ ফয়েজ (২৪), একই গ্রামের মো. জাকির হোসেন মোহনের ছেলে মো. মুনতাসির মামুন নিরব (১৭) ও পৌরসভার ১০নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়ার মহিউদ্দিনের ছেলে শাহ্ মোহাম্মদ সিফাত (১৮)।
গেলো চাঁদরাতে নিখোঁজ হওয়ার দুইদিন পর মাস্টার পাড়া একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা গর্ত থেকে মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে পুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। পুলিশ ময়নাতদন্তে প্রাথমিকভাবে খুনের আলামত পায়। নিহতের বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর








