সন্ধ্যায় বসবে চাঁদ দেখা কমিটি

আজ চাঁদ দেখা গেলে শনিবার ঈদ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২১, ২০২৩ | ১:৩০
Link Copied Successfully!

বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে। আর যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে রোজা ৩০টি পূর্ণ হবে। ঈদ হবে আগামী রোববার (২৩ এপ্রিল)।

তাই ঈদ কোনদিন তা নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটি শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বৈঠক করবে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন।

গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোনে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন

এদিকে সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয় এবং ঈদ হয়। কিন্তু বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, চাঁদের অবস্থানগত কারণে ‘আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে’ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে নতুন চাঁদ দেখা যাওয়ার ‘সম্ভাবনা রয়েছে’। সেক্ষেত্রে বাংলাদেশেও ঈদ হবে শনিবার।

এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যতম প্রতিনিধি আবহাওয়া অধিদপ্তর, শুক্রবার অর্থাৎ ২৯ রমজানের দিন সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে। সে অনুযায়ী শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিজ্ঞাপন

গত ৫ এপ্রিল সংস্থাটির আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর সই করা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর। যা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে সংস্থাটি। প্রতি মাসেই চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদন প্রকাশ করে থাকে আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু শাখা।

বুধবার এই প্রতিবেদন প্রকাশের পর সরকারের সমালোচনার মুখে তা প্রত্যাহার করে নেয় আবহাওয়া অধিদপ্তর। পরে সংশোধন করে নতুন আরও একটি বার্তায় আবহাওয়া অফিস বলেছে ‘শুক্রবার রাতে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস