আমরা তারুণ্য সামাজিক সংগঠনের উদ্যোগে দুই’শ শিশুকে ঈদ বস্ত্র বিতরণ 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ এপ্রিল ২১, ২০২৩ | ১২:২৭
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার কালিপুর স্কুল এন্ড কলেজে মাঠে আমরা তারুণ্য সামাজিক সংগঠনের উদ্যেগে দুই’শ অসহায় শিশুদের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করা হয়েছে।
২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঈদ উপহার  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – আমরা তারুণ্য সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অবিভাবক সদস্য মোঃ মাইন উদ্দিন চৌধুরী।
আমরা তারুণ্য সামাজিক সংগঠনের সভাপতি শওকত আহম্মেদের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ আহম্মেদের পরিচালনায় নতুন পোশাক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি পারভেজ আহমেদ, শুভাকাঙ্ক্ষী বায়জিদ ঢালী, শাকিল, আলিফ, মারুফ, সদস্য জাহিদ হাসান, রাজন, সাফিন, রেজাউল, রনি  সহ সংগঠনের অন্যান্য সদস্যগন।
প্রধান অতিথি মাইন উদ্দিন চৌধুরী বলেন- আমরা তারুণ্য সামাজিক সংগঠন থেকে এ বছর ষষ্ঠ বারের মতো গরীব অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নতুন পোশাক দিতে পারায় মহান রাব্বুল আলআমিনের নিকট শুকরিয়া আদায় করছি।
তিনি আরো বলেন সেসকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের আহবানে ছাড়া দিয়ে বিভিন্ন ভাবে আর্থিক,  শারীরিক,  শ্রম ও বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনারাই হলেন তারুণ্যের প্রাণশক্তি, যখনই আমরা তারুণ্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার জন্য আহবান করা হইছে তখনই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।  আশা করি ভবিষ্যতেও আপনারা তারুণ্য সামাজিক সংগঠনের পাশে থাকবেন।  এবছর মতলব উত্তর উপজেলার ২০ টি গ্রামের প্রায় ২ শত শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব