মসজিদ নির্মাণ কাজে চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ীর হামলা, আহত সাত

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৩ | ১০:৩৬
Link Copied Successfully!

মসজিদ নির্মাণ কাজ করতে গিয়ে চাঁদা না পেয়ে অতর্কিত হামলায় নির্মাণ শ্রমিক ও স্থানীয় বাসিন্দাসহ ৭জন গুরুতর আহত হয়েছে।

গেলো বৃহস্পতিবার সন্ধ্যায় ৪নং কালোচোঁ ইউনিয়নের সাকছিপাড়া শায়লা আকরাম কেন্দ্রীয় জামে মসজিদে একদিকে তারাবির নামাজ আদায় করছে মুসুল্লিরা, অন্যদিকে নির্মাণ শ্রমিকরা কাজ চলমান রাখে।

এ অবস্থায় শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপ অতর্কিত হামলা চালায় নির্মাণ শ্রমিকদের উপর। এতে স্থানীয় ও নির্মাণ শ্রমিকসহ সাতজন গুরুতর আহত। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বিজ্ঞাপন

এ ঘটনা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরিফ হোসেন বাদী হয়ে পাঁচজন ও অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, মসজিদ নির্মাণ কাজের কন্টাক্টর গিয়াসউদ্দিনের কাছ থেকে বালু ব্যবসায়ী শাহাদাত হোসেন ২লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা করে।

স্থানীয় শাহ আলম, আল আমিন, মোস্তফা কামাল জানান, মসজিদ প্রাঙ্গণে বালু দিয়ে ভরাট করার কাজ নিয়েছেন শাহাদাত হোসেন। প্রতি ট্রাকে ১৫০ ফুট বালু দেয়ার কথা থাকলেও সেখানে বালু দিতেন ১২০-১২৫ন ফুট। বিষয়টি টের পেয়ে গিয়াস উদ্দিন মসজিদ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে। তার পরপরই চাঁদা দাবী করে বসে শাহাদাত।

বিজ্ঞাপন

স্থানীয়রা শাহাদাতের বিচার দাবি করে বলেন, আল্লাহর ঘর নির্মাণ কাজে বাঁধা ও অতর্কিত হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার চাই।

এদিকে অভিযুক্ত শাহাদাত হোসেন চাঁদা দাবী করেছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা