মতলবে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৯ জেলেকে জেল জরিমানা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২৩ | ১:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১৯ জেলে কে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে জেল জরিমান করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও মোহনপুর নৌ পুলিশ-ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান যৌথ অভিযান পরিচালনা অংশ নেন।

জানা যায়,মতলব উত্তর উপজেলার জাটকা সংরক্ষণের রোববার সকাল ৯ টা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধভাবে মাছ ধরার সময় ১৯ জন জেলেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এ, দন্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৬,১৮৮ মতে ১৭ জনকে ১ বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয় এবং ২ জনকে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান বলেন, জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটোই নিষিদ্ধ। যারা এর সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা আজ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেছি। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত রাখা হবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব