নিশ্চিন্তপুর উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মিলাদ ও দোয়া

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৩ | ১:৩৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরিফ উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।

নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমানের সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ এর বিদ্যুৎসাহী সদস্য আসাদুজ্জামান এমএ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ইত্তেফাক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শেফালী রাণী ও শিক্ষক ওমর ফারুক।

বিজ্ঞাপন

শিক্ষার্থী তামিম হোসেন এর পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও শিক্ষিকা শিপ্রা রাণী বালার গীতা পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়৷ পরিক্ষার্থী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে মানপত্র অর্পণ করেন, ওয়ারেছ আহমেদ, মাহমুদুর রহমান, সায়ের ও মাহবুব। এবং মানপত্র পাঠ করেন, শিক্ষার্থী রিয়ামণি।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নাদিয়া রহমান ও মাহবুবা জিদনী।

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব