
হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচি পালন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
অবস্থান কর্মসূচির মধ্যে ছিল ১০ দফা দাবির লিফলেট বিতরণ, আলোচনা সভা।
রাজারগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেনে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম পাটওয়ারী।
ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বি এন পির সহ সভাপতি মোঃ সাহআলম খান, মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তার হোসেন দুলাল, যুবদলের নেতা মারুফ খান রাসেল, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কাজী মিজানূর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুন, ইউনিয়ন সেচছা সেবক দলের সভাপতি আবু বক্কর নয়ন, ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ হারিছ আহম্মেদ খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন সহ ইউনিয়ন বিএনপির, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ।
E/N








