হাফেজ হওয়া হলো না আবিদ হাসানের, পানিতে ডুবে মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৩ | ৮:১৭
Link Copied Successfully!

বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে আবিদ হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর তিনডার মুখ এলাকা আবিদ হাসানের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

আবিদ হাসান আংগারিয়া ওসমানিয়া কওমি মাদরাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল। সে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া দাঁদপুর গ্রামের মফিজুর রহমান শিকদারের ছেলে।

বিজ্ঞাপন

পরিবার সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে কাউকে না জানিয়ে বন্ধুদের নিয়ে বাড়ির পাশের কীর্তিনাশা নদীতে সাঁতার শিখতে যায় আবিদ হাসান। তারপর বন্ধুরা কিছুক্ষণ তাকে সাঁতার শিখিয়ে নদীর তীরে রেখে একটি বালুবাহী জাহাজের পেছনে ঢেউ খেলতে নদীতে নামে। এরপর তীরে এসে তারা আবিদকে দেখতে পায়নি। মঙ্গলবার দুপুরে আড়িয়াল খাঁ নদীর তিনডার মুখ এলাকায় আবিদের মরদেহ পাওয়া যায়।

কান্নাজড়িত কণ্ঠে আবিদ হাসানের বাবা মফিজুর রহমান শিকদার বলেন, ‘আমার সব কিছুই শেষ হয়ে গেলো। ছেলেকে হাফেজ বানিয়ে মরতে পারলাম না। আল্লাহ তুমি ওরে জান্নাত দিও।’

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, সোমবার দুপুরে শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের যৌথ টিম নদীতে উদ্ধার কাজ পরিচালনা করে। তবে অনেক চেষ্টার পরও আবিদ হাসানের কোনো খোঁজে পাওয়া যায়নি। এসময় মাদারীপুরের ডুবুরিদের একটি দলও ছিল। আজ দুপুরে আড়িয়াল খাঁ নদীতে আবিদের মরদেহ পাওয়া গেছে শুনলাম।

বিজ্ঞাপন

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ব্যাপারটি দুঃখজনক। আমাদের সচেতন হওয়া দরকার। তবে এ বিষয়ে শিশুটির পরিবার থেকে কোনো মিসিং অভিযোগ পাইনি।

Ni/N

সূত্র: জাগো নিউজ২৪

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস