চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে লেখকদের সম্মানে ইফতার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৩ | ১:০১
Link Copied Successfully!

চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে লেখকদের সম্মানে ইফতার সম্পন্ন হয়েছে।

৯ এপ্রিল রোববার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাবন্ধিক ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া, সনাক-টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানা, প্রবীণ ছড়াকার খান-ই-আজম, কবি ও প্রাবন্ধিক আব্দুল্লাহিল কাফি, কবি ইকবাল পারভেজ, চলচ্চিত্র নির্মাতা আরিফ রাসেল, সাহিত্য পরিষদের নারী বিষয়ক সম্পাদক নাজমুন নাহার মমি, কবি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, কবি দেওয়ান মাসুদ রহমান, কবি সুমন কুমার দত্ত, গল্পকার ইয়াছিন দেওয়ান।

বিজ্ঞাপন

লেখকরা বলেন, চাঁদপুরে লেখকদের সম্মানে এই আয়োজনটি প্রশংসা দাবি রাখে। সাহিত্য মঞ্চ সবসময় ব্যতিক্রম আয়োজন করে থাকে তারই অংশ হিসেবে আজকে লেখকদের সম্মানে যে আয়োজন করা হয়েছে এজন্য আমরা সাহিত্য মঞ্চ পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাহিত্য মঞ্চের সহ-সভাপতি মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক নিঝুম খান, সহ সাংগঠনিক সম্পাদক সাদ আল আমিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সামিয়া আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এএম সাদ্দাম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক নার্গিস তন্বী, সমাজকল্যাণ সম্পাদক বেলাল হোসেন, নির্বাহী সদস্য মারিয়া জামান, নবীন মেহেদী, সাবরিন আক্তার ও সাদিয়া মুনিয়া প্রমুখ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা