সাংবাদিক কন্যা সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৩ | ২:৫২
Link Copied Successfully!

সামস-সন্ধ্যা ট্রাস্ট এর আয়োজনে এবং অনলাইন নিউজ পোর্টাল ‘খবর সংযোগ’-এর সহযোগিতায় সাংবাদিক কন্যা সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় মিডিয়া ফ্রন্টলাইনের বনশ্রী কার্যালয়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত চিকিৎসাধীন ও আর্থিকভাবে অস্বচ্ছল সাংবাদিক কন্যাদের এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

‘খবর সংযোগ’-এর প্রকাশক শেখ সামিন ইয়াসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খবর সংযোগ’-এর সম্পাদক শেখ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ‘মিডিয়া ফ্রন্টলাইন’-এর প্রধান নির্বাহী জাকির মজুমদার, বার্তা সম্পাদক কমল জোহা খান।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে খবর সংযোগ-এর সম্পাদক শেখ নজরুল ইসলাম বলেন, দুইজন মহিয়ষী নারীর স্মরণে সামস-সন্ধ্যা ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে, এরপর থেকে প্রতি বছর সাংবাদিক কন্যাদের বৃত্তি দিয়ে আসছি। এখানে যারা বৃত্তি পাচ্ছেন, ভবিষ্যতে তারা আরও পাবেন। এখন থেকে আমরা সবাই নারীদের শিক্ষার ব্যাপারে সচেষ্ট থাকবো। এগিয়ে চলবে এই ট্রাস্টের কাজ।

সভাপতির বক্তব্যে খবর সংযোগ-এর প্রকাশক শেখ সামিন ইয়াসার বলেন, সকলের সহযোগিতায় এগিয়ে যাবে ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’। এই মহৎ উদ্যোগের পাশে খবর সংযোগ সব সময় আছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

‘মিডিয়া ফ্রন্টলাইন’-এর প্রধান নির্বাহী জাকির মজুমদার বলেন, সামস-সন্ধ্যা ট্রাস্ট যে শিক্ষাবৃত্তি দিচ্ছেন, এটি মেধাবীদের শিক্ষাজীবনকে উৎসাহ দানের জন্য। আমরা প্রত্যাশা করছি, একদিন আপনারা শিক্ষা ও কর্মজীবনের উচ্চ সোপানে নিজেদের নিয়ে যাবেন। আপনারাও ভবিষ্যতে এভাবে শিক্ষার্থীদের সহায়তায় এবং উৎসাহ দানে শিক্ষাবৃত্তি দিবেন।

সামস-সন্ধ্যা ট্রাস্টের এই মহতী উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞানার্জনে উৎসাহ যোগাবে বলে আশা প্রকাশ করেন খবর সংযোগ-এর বার্তা সম্পাদক কমল জোহা খান।

পরে সাংবাদিক কন্যা সন্তানদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস