গন্ধর্ব্যপুর ইউনিয়ন পরিষদের বৃত্তি পেলো ৩০ শিক্ষার্থী

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৬, ২০২৩ | ৫:৫৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে ৩০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালের সভাপতিত্বে ও উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহম্মদপুর গাউছিয়া এতিমখানার শিক্ষার্থী কাজী রাহীম গীতা পাঠ করেন ইউনিয়ন পরিষদের সচিব তপণ চন্দ্র ভৌমিক।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।

 

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, আমের মুকুল যেভাবে ফুটে তা কিন্তু শেষ পর্যন্ত পাকা আমে রুপান্তরিত হয় না। কিছু মুকুল ঝড়ে যায়। তেমনই সব শিক্ষার্থী কিন্তু ভালো অবস্থানে যেতে পারে না। তবে সেক্ষেত্রে ভেঙ্গে পড়লে হবে না ইচ্ছে শক্তি আর সাহস রেখে এগিয়ে যেতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কাঁকৈরতলা জনতা কলেজের প্রতিষ্ঠাতা কাজী ফয়েজ আহমেদ, অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আনিছুর রহমান, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ তফাজ্জল হোসেন।

 

অনুষ্ঠানে অন্যানদের মাঝে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওয়ালী উল্ল্যা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান সুমন, প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।

 

বক্তৃতা শেষে অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর একে একে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা