ঈদে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৩ | ৬:৫৫
Link Copied Successfully!

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, এই ভয়াবহ অগ্নিকান্ডে তারা যে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিশেষ করে ঈদকে সামনে রেখে অনেকেই ধার-কার্য করে মাল তুলেছিলেন। এটি একটি বিপর্যয় তাদের জন্য। আমি আশা করি আমরা এবার যখন ঈদ করব, সে ঈদে আমরা যে যা খরচ করব, আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী একটুখানি আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারি এবং উদ্যোগ নেই, তাহলে আমি মনে করি সেটা খুব ভাল হবে। আশা করি আমরা সবাই সেটা করব।

বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণণা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্যে ৪০ টি বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অগ্নিকান্ডের পিছনে কি কারণ থাকতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে ভয়াবহ একটি অগ্নিকান্ড হয়েছে এটির যথাযথ একটি তদন্ত কমিটি হবে। এটি একটি দুর্ঘটনা নাকি এর পিছণে অন্য কোন কারণ আছে। তবে কেউ কেউ যে সরকারকে দোষারপ করছে, তারাত সবসময়ই করে আসছে। এইরকম একটি অগ্নিকান্ড হলে ক্ষতি কার? কারণ এই ধরণের ভয়াবহ অগ্নিকান্ডকে সামাল দেয়া, তারপর এসব মানুষগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা। পুরো দায়-দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হবে। কাজেই সরকারের তরফ থেকে এমন কিছু হওয়া, যারা চিন্তা করেন তারা কি ধরণের বিকৃত মানসিকার মানুষ আমি বুঝি না।

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, আপনারা দেখবেন আওয়ামী লীগ সরকারের ইতিহাস। এই যারা স্বল্প আয়ের মানুষ এবং যারা ছোট ব্যবসা করেন তাদের পাশে কোন সরকার দাঁড়িয়েছে। এই দেশের ঋণ খেলাপির জন্ম দিয়েছে জিয়াউর রহমান ও তার দল বিএনপি। এই দেশে যত হাওয়া ও খোয়া ভবন বানিয়েছে বিএনপি। আর আওয়ামী লীগ কি করেছে গৃহহীন মানুষদেরকে ঘর করে দিয়েছে। আওয়ামী লীগ আগুন দেয় না, আওয়ামী লীগ আগুন নিবিয়ে মানুষকে সুস্থ্যতায় ফিরিয়ে আনে।

মন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসী কারা। আগুন সন্ত্রাসী হচ্ছে বিএনপি-জামায়াত। কাজেই এই আগুনের পিছনে যদি কোন মানুষের হাতকে খুঁজতে যায়, তাহলে সবার আগে যাওয়া উচিৎ যারা অগ্নি সন্ত্রাসী। যারা অগ্নি সন্ত্রাসীকে ঠেকিয়ে দেশের মানুষের জানমাল রক্ষা করে, সে আওয়ামী লীগের দিকে কখনো অঙ্গুলি নির্দেশ করা যেতে পারে না।

বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে একক সমন্বিত একটি পরীক্ষা নেয়া। যেগুলো বিশ্বের বহু উন্নত দেশে হয়। যেটি হয়ত বছরে একাধিকবার হবে। যেখানে সকল ধারার শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে। এতে অনেকগুলো বিষয় অন্তর্ভূক্তি হবে। এটির জন্য একটি জাতীয়ভাবে র‌্যাংকিং তালিকা তৈরী হবে। সে তালিকা অনুযায়ী তাদের ভর্তির ব্যবস্থা হবে। ইতোমধ্যে আমাদের মেডিকেল কলেজে একই পদ্ধতিতে হয়ে আসছে। এটি একেবারে কোন নতুন পদ্ধতি তা নয়। সেখানে যেমন সকল প্রাইভেট ও সরকারি মেডিকেল কলেজগুলো আসে। এখানে সকল বিশ্ববিদ্যালয়গুলো আসবে। তাই এটার কি পদ্ধতি হবে, কি নাম হবে এবং সব খুটি নাটি বিষয় ঠিক করবার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন খুব সহসাই একটি বিশেষজ্ঞ কমিটি করে দেবে। তারা সব নির্ধারণ করে আলাপ আলোচনা, দেশের বাহিরে কিভাবে হয়, সেগুলো সব দেখে নির্ধারণ করে দিবেন এবং তারপর এই বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিজ্ঞাপন

এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে বেড়েছে সবজির দাম, ইলিশের দামও আকাশচুম্বী চলন্ত বাসেই জন্ম নিলো ফুটফুটে ছেলে, মানবতার অনন্য দৃষ্টান্ত মতলব দক্ষিণে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ পালিত ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত