ছয় বছর ধরে ইফতারি বিলিয়ে তৃপ্ত আলাউদ্দিন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৩০, ২০২৩ | ২:২৩
Link Copied Successfully!

প্রতিদিন আড়াইশ মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ইফতারি বিলিয়ে যাচ্ছেন কমলনগরের মো. আলাউদ্দিন। প্রতি বছর রমজান এলেই তিনি এমন আয়োজন করে থাকেন। টানা ছয় বছর ধরে এমনি আয়োজন করে যাচ্ছেন তিনি।

জানা গেছে, উপজেলার তোরাবগঞ্জ বাজারের জননী হোটেলের মালিক মো. আলাউদ্দিন বছরের এগারো মাস ব্যবসায়িক উদ্দেশ্যে তার হোটেলটি পরিচালনা করে আসলেও রমজানের একমাস অসহায় ছিন্নমূল ও গরিবদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ইফতারি বিতরণের জন্য হোটেলটি উন্মুক্ত করে দেন।

এ মাসে প্রতিদিন পাঁচজন কারিগর রেখে আড়াইশ থেকে তিন’শ মানুষের জন্য ইফতারির বিভিন্ন আইটেম তৈরি করে থাকেন। যা সম্পূর্ণ বিনামূল্যে সর্বশ্রেণীর মানুষের মধ্যে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

কারিগররা আইটেম ছোলা, বুট, পেয়াজু, আলুর চপ, শাকের চপ, বুরিন্দা, জিলাপি, মুড়ি, খেজুর,সালাদসহ প্রতিদিন আড়াইশ প্যাকেট তৈরি করেন। পরে ইফতারির ওই প্যাকেটগুলো পথচারী ও তার দোকানে আগত সবার মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলার চরলরেন্স ইউনিয়নের বাসিন্দা ও তোরাবগঞ্জ বাজারের জননী হোটেলের মালিক প্রচারবিমুখ ব্যবসায়ী মো. আলাউদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, আল্লাহ যে সম্পত্তির মালিক করেছেন তাতে আমি সন্তুষ্ট। পরকালের মুক্তি ও ইহকালীন শান্তি পেতেই আমি প্রতি রমজান মাসে এমন আয়োজন করে থাকি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস