দুবাইয়ে ৩ কোটি টাকার র‌্যাফল ড্র জিতলেন বাংলাদেশি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৭, ২০২৩ | ৩:২৮
Link Copied Successfully!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী এক বাংলাদেশি ১০ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ কোটি ৮৬ লাখ টাকা। মাহজুজের র‌্যাফল ড্রতে পুরস্কার পেয়েছেন তিনি।

প্রতি সপ্তাহে মাহজুজের র‌্যাফল ড্র হয়ে থাকে। এ র‌্যাফল ড্রতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন পুরস্কার। সবশেষ গত শনিবার ১২১তম র‌্যাফল ড্র করেছে মাহজুজ। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার (১০ লাখ দিরহাম বিজয়ী) হন। সে পুরস্কারই জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। তাঁর র‌্যাফল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে মাহজুজের ১০ লাখ দিরহাম পুরস্কার জিতে নিয়েছেন।

বিজ্ঞাপন

সবশেষ ড্রতে ১ হাজার ৬৩ বিজয়ী পুরস্কারের অর্থ বাবদ সর্বমোট পেয়েছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১৯ লাখ টাকা)।

প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টায় মাহজুজ র‌্যাফল ড্র হয়ে থাকে। ৩৫ দিরহাম (১ হাজার টাকা) দিয়ে মাহজুজের এক বোতল পানি কিনে সাপ্তাহিক এ র‌্যাফল ড্রতে অংশ নেওয়া যায়। এ ড্রতে একজন বিজয়ী নিশ্চিতভাবে ১০ লাখ দিরহাম পেয়ে থাকেন আর শীর্ষ পুরস্কারের মূল্য ২০ লাখ দিরহাম।

এ সপ্তাহে নতুন শীর্ষ পুরস্কার দুই কোটি দিরহামের কোনো দাবিদার পাওয়া যায়নি। দ্বিতীয় পুরস্কারের জন্য যে পাঁচটি নম্বর (২, ৪, ২১, ২৪, ৩৫) দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিল পেয়েছেন ১০ জন অংশগ্রহণকারী। পুরস্কার বাবদ পাওয়া দুই লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ২৯ হাজার টাকা) তাঁরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন। পুরস্কারের জন্য ঘোষিত আরও ৫টি নম্বরের সঙ্গে মিল পেয়েছেন ১ হাজার ৫২ জন অংশগ্রহণকারী। তাঁরা প্রত্যেকে আড়াই শ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার টাকা) করে পেয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস