সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে হৃদয়ে পৈলপাড়া সংগঠনের ইফতারি সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ১০:৫৯
Link Copied Successfully!

মতলব দক্ষিণ পৈলপাড়া গ্রামে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের জন্য  ইফতারি সামগ্রী বিতরণ করেছে হৃদয়ে পৈলপাড়া স্বেচ্ছাসেবী সংগঠন। ২১ মার্চ গভীর রাতে অসহায় মানুষদের ঘরে ঘরে এ ইফতার সামগ্রী পৌঁছে দিয়া হয়। পৈলপাড়া গ্রামের অসহায় ও  সুবিধাবঞ্চিত মানুষ উপহার সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এই সংগঠনের প্রতি।

মতলব ছাত্রকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ সরকার এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন ভালো কাজ সবসময় অব্যাহত থাকলে সমাজের অসহায় মানুষের মুখে সহজেই হাসি ফোটানো সম্ভব হবে। পাশাপাশি পৈলপাড়া গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। এসব কাজে সমাজের মেধাবী তরুনদের এগিয়ে আসা উচিত। তাহলেই এই গ্রাম একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে উঠবে।

মো. কামরুল সরকার বলেন, অসহায় মানুষের পাশে দাড়ানোই শিক্ষার মূল উদ্দেশ্য। মানুষ কে ভালোবাসলে ও অসহায়দের পাশে থাকলে আল্লাহ কে পাওয়া সম্ভব। সমাজের সকলেই মানবতার ফেরিওয়ালা হউক এটাই আমার কাম্য।হিংসা নয়,নিন্দা নয়,পরশ্রীকাতরতা নয় বন্ধু হয়ে পাশে থাকুন, ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রফেসর মো. আনোয়ার মাহমুদ সকল শুভাকাঙ্ক্ষী এবং সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যেন সবসময় একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং সুন্দর সমাজ বিনির্মানে সবসময় একসাথে কাজ করে দেশ এবং জাতির উন্নতি সাধণে ভূমিকা রাখতে পারি৷

বিজ্ঞাপন

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন হৃদয়ে পৈলপাড়া সংগঠনের সভাপতি প্রফেসর মো. আনোয়ার মাহমুদ, সহ সভাপতি কণ্ঠশিল্পী মো. কামরুল সরকার, সাধারণ সম্পাদক মোঃ সেন্টু প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো  রাজ্জাক ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফজলু মিজি, কোষাধ্যক্ষ মোঃ রুবেল হোসাইন আবির, দপ্তর সম্পাদক মো. রমিজুল ইসলাম সাগর, উপ-দপ্তর সম্পাদক মো. রহমান বকাউল, সহ কার্যকরী সদস্য মোঃ রমিজ উদ্দিন, মো.নান্নু মিজিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা