চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা পালন শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ১১:৩০
Link Copied Successfully!

সরকারি ঘোষনা অনুযায়ী শুক্রবার (২৪ মার্চ)  বাংলাদেশে রোজা পালন শুরু হবে কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অন্য বছরের মতো আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে চাঁদপুরের অর্ধশত গ্রামের বাসিন্দা রোজা পালন শুরু করেছেন।

১৯৩১ সালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (র.) এই অঞ্চলে চন্দ্রমাসের হিসাবে রোজা, ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালনের রীতি শুরু করেন। এরপর থেকে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে।

আজ সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরীফের পীর জাকারিয়া চৌধুরী আল-মাদানী ও সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন

এ মতবাদের অনুসারী ফরিদগঞ্জ উপজেলার শামীম মুন্সি জানান, বুধবার রাতে এশার নামাজের পর রাত সাড়ে ৮টায় তারাবির নামাজ আদায় করা হয়। ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

একই তথ্য জানান, উপজেলার টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।

শাহরাস্তি উপজেলার শিক্ষক মো. রুহুল আমিন জানান, পূর্বে আমাদের উপজেলায় এই মতবাদের অনুসারী না থাকলেও গত কয়েক বছর বেড়েছে। তারাও এখন আগাম রোজা ও ঈদ পালন করে।

বিজ্ঞাপন

যেসব গ্রামে আগাম রোজা পালন শুরু হয়েছে সেগুলো হলো-হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালিথুবা, কাইতাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা