যে ৫ লক্ষণে বুঝবেন আপনি লিভার সিরোসিসে আক্রান্ত!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২০, ২০২৩ | ৭:০১
Link Copied Successfully!

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে লিভার অন্যতম। শরীর সুস্থ থাকা অনেকটা নির্ভর করে এ লিভারের ওপর। এ লিভারে আক্রান্ত হওয়ার ফলে প্রাণ ঝরছে হাজার হাজার মানুষের।

লিভারের অসুখের শেষ পর্যায় হলো সিরোসিস। এই পর্যায়ে রোগ পৌঁছে যাওয়ার অর্থ হলো— সমস্যা অনেক গভীরে চলে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে লিভার সিরোসিস ধরতেই অনেকটা দেরি হয়ে যায়।  আর যখন ধরা পড়ে, তখন আর কিছু করার থাকে না। তবে এই রোগ শরীরে থাবা বসালে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়।

লিভার সিরোসিসের অন্যতম লক্ষণ জন্ডিস। ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। রক্তের লোহিত কণিকাগুলো স্বাভাবিক নিয়মেই ভেঙে গিয়ে বিলিরুবিন তৈরি করে, যা লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সঙ্গে পিত্তনালির মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে।  তার পর তা শরীর থেকে নির্গত হয়। লিভারে ক্ষত তৈরি হলে লিভার শরীরে বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে না।  তখন এই অসুখ হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিজ্ঞাপন

লিভার ঠিকমতো কাজ না করলে, শরীরের বিপাকীয় কাজগুলো ঠিকমতো সম্পন্ন হয় না। ফলে শারীরিক ক্লান্তি, দুর্বলতা ও অস্থিরতা দেখা দেয়।

লিভারের সিরোসিসের কারণে পেটে তরল জমা হতে পারে। ফলে পেট ফাঁপা এবং ব্যথা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। পেট ফাঁপার সমস্যায় আমরা প্রায়ই ভুগি। সেই সময় পেটও ফুলে থাকে। তবে বেশ কয়েক দিন পর পর এই রকম সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নেওয়া প্রয়োজন।

লিভার দূষিত রক্তের কোষগুলোকে বৃদ্ধি পেতে দেয় না। লিভার ভিটামিনকে এর সাহায্যে এক ধরনের প্রোটিন উৎপাদন করে। এই প্রোটিন রক্তক্ষয় বন্ধ করে যে কোনো ক্ষত তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। তবে লিভার যদি খারাপ হয়, তখনই শরীরে রক্ত জমাট বেঁধে কালশিটে দেখা দিতে পারে, কিংবা খুব সহজেই অনেকটা রক্তক্ষয় হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

লিভার সঠিকভাবে কাজ না করলে রক্ত​​প্রবাহে টক্সিন জমা হতে পারে। যার ফলে মানসিক পরিবর্তন হয়। যেমন -বিভ্রান্তি, স্মৃতিশক্তির সমস্যা ইত্যাদি। লিভার সিরোসিসে আক্রান্ত হলে লিভার ফেলিওর, লিভার ক্যানসর— এমনকি মৃত্যুও হতে পারে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের