৮২ হাজার শ্রমিক নেবে ইতালি, আবেদন চলতি মাসেই

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৯, ২০২৩ | ১০:৫৫
Link Copied Successfully!

অপেক্ষার প্রহর শেষ। অবশেষে চলতি মাস থেকেই কর্মী নেওয়ার ঘোষণা দিলো ইতালি। দেশটির বহুল প্রতীক্ষিত সিজনাল ও নন-সিজনাল ভিসায় ৮২ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়ার গেজেট প্রকাশিত হয়েছে। আগামী ২৭ মার্চ থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এবার মৌসুমি ভিসায় ৪৪ হাজার শ্রমিক ইতালিতে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশসহ ৩৩টি দেশের নাগরিকরা মৌসুমি ভিসায় আবেদন করতে পারবেন। অন্যদিকে অ-মৌসুমী ভিসায় অর্থাৎ অন্যান্য ক্যাটাগরিতে আরও ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক ইতালিতে যেতে পারবেন। এরমধ্যে অ-মৌসুমী ভিসার বাইরে কনস্ট্রাকশন, জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান, মেকানিক্স ও টেলিযোগাযোগ সেক্টরে ৩০ হাজারের বেশি কোটা সংরক্ষিত রাখা হয়েছে।

গত প্রায় ৮ বছর বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে রেখেছিল ইতালি সরকার। তবে গত দুই বছর ধরে আবারও ইতালিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। মূলত কৃষি কাজের ভিসার মেয়াদ থাকে নয়মাস। নিয়মানুযায়ী নয়মাস কাজ করে স্ব-স্ব দেশে ফেরত যাবেন প্রতিটি শ্রমিক। কিন্তু এ নিয়ম মানেন না বাংলাদেশি শ্রমিকরা।

বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশি শ্রমিকরা ইতালিতে কৃষি কাজের ভিসায় এসে নিয়মনীতির কোন তোয়াক্কা না করে দেশটিতে থেকে যান। আইন অনুযায়ী যেকোনো শ্রমিক নয়মাসের বেশি ইতালিতে অবস্থান করলে তিনি অবৈধ হয়ে যান। কিন্তু বাংলাদেশি শ্রমিকরা নয়মাসের ভিসায় গিয়ে দেশে ফেরত না গিয়ে দেশটিতে অবস্থান করেন। এছাড়া আইন অমান্যসহ বিভিন্ন কারণে গত কয়েক বছর বাংলাদেশের কোটা বাতিল করে রেখেছিল ইতালি সরকার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের