চাঁদপুরের পর এবার পাবনায় দাওয়াত নামে হোটেল বানিজ্য বন্ধের দাবিতে মুক্ত আলোচনা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৯, ২০২৩ | ১:০৫
Link Copied Successfully!

অনুষ্ঠানের দাওয়াত দিয়ে উপহার হিসেবে নগদ টাকা নেওয়া বন্ধের দাবি জানিয়েছে পাবনার ঈশ্বরদীতে প্রাইমারি কালচার ডেভেলপমেন্ট সেন্টার (পিসিডিসি) নামে একটি সামাজিক সংগঠন।

শনিবার  রাতে পৌর শহরের আলহাজ মোড়ে ‘দাওয়াতের নামে হোটেল বাণিজ্য বন্ধের দাবি’ শীর্ষক মুক্ত আলোচনায় তারা এ দাবি জানান।

সভায় বক্তারা বলেন, দাওয়াতের নামে হোটেল বাণিজ্য বন্ধ করতে হবে। খাবার প্যান্ডেলের পাশে টেবিল-চেয়ার নিয়ে বসে কে কত টাকা ও কী কী উপহার দিলো সেটি লেখা বন্ধ করতে হবে। অনুষ্ঠান শেষে এখন বলতে শোনা যায় কার কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। আবার কে কত টাকা দিয়েছে তা নিয়ে পরবর্তীতে গল্প করছে। এতে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিরা এক ধরনের হীনমন্যতায় ভোগে। আবার বিত্তশালী ও মধ্যবিত্তদের দেখাদেখি গরীব মানুষরা লাভের আশায় এনজিও থেকে লোন নিয়ে সুন্নতে খাতনা, নাক-কান ফোঁড়ানো, বিয়ের আয়োজন করছে। এমনও দেখা গেছে শখ করে মেয়ের বিয়ের অনুষ্ঠান করে লোকসান হওয়াতে আত্মহত্যার ঘটনা।

বিজ্ঞাপন

উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলুর সভাপতিত্বে ও বিশিষ্ট কলাম লেখক মোশাররফ হোসেন মূসার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- ভাষা শহীদ বিদ্যা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক এমদাদুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক হানিফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, পাকশী রেলওয়ে কলেজের প্রভাষক সাদ আহমেদ, গৌরিপুর কলেজের প্রভাষক ফরিদ আহমেদ, ফারুক জাহাঙ্গীর, ফরহাদ হোসেন মোল্লা, বাসদ কর্মী ওসমান গনি।

হানিফুর রহমান বলেন, টাকার বিনিময়ে দাওয়াত খাওয়ার এ রীতি সামাজিক আন্দোলনের মাধ্যমে বন্ধ করতে হবে। উচ্চ বিত্ত ও মধ্যবিত্তদের দেখাদেখি অনেক গরীব মানুষ লাভের আশায় লোন ও গরু-ছাগল বিক্রি করে অনুষ্ঠান করছেন। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হচ্ছেন। সময় এসেছে এসব অনুষ্ঠানের নামে বাণিজ্যি বন্ধ করতে হবে। তবে এ অবস্থার একসময় অবশ্যই পরিবর্তন হবে। সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে কিছু ব্যক্তি দাওয়াতপত্রে লিখে দিচ্ছে কোনো ধরনের উপহার সামগ্রী ও নগদ অর্থ গ্রহনীয় নয়।

সাবেক প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, আগের দিনে শুধু বিয়ের অনুষ্ঠান হতে দেখা গেছে। তখন শুধু গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হতো। এখন এটা বাণিজ্যে রূপ নিয়েছে। যেহেতু শিক্ষা, চিকিৎসাসহ সবকিছু বাণিজ্যিকীকরণ হয়েছে। তাই কিছু মানুষ এটিও বাণিজ্যকরণের চেষ্টা করছে। এতে পরিবারে অশান্তি, সামাজিক ঐক্য নষ্ট, ধনী-গরিবের বৈষম্য বেড়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বলেন, সবচেয়ে বেশি বিপদে আছেন চেয়ারম্যান-মেম্বররা। প্রতিমাসে দাওয়াতের পেছনে একজন চেয়ারম্যানের খরচ হয় সর্বনিম্ন ২৫ হাজার টাকা। একজন মেম্বারের খরচ হয় প্রায় ১০-১২ হাজার টাকা।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা বলেন, এখন থেকে আমাদের উচিত হবে দাওয়াত খেয়ে নগদ টাকা না দেওয়া। তবে বই, ফুল, কখনো গাছের চারা উপহার দেওয়া যেতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২