ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৩ | ৮:২৮
Link Copied Successfully!
ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এ- কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। -- পপুলার বিডিনিউজ

ফরিদগঞ্জে মনোরম পরিবেশে, শতভাগ স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার মধ্যদিয়ে স্বনামধন্য পরিচালক মন্ডলীগণের তত্বাবধানে সর্বাধুনিক মাল্টিমিডিয়ার মাধ্যমে পরিচালিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু কর্ণার এন্ড লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়টির প্রধান পটকে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারটি বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, বাংলাদেশকে জানতে হলে আমাদের অবশ্যই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল-সবুজের পতাকা পেয়েছি। এই বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ সবাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রত্যাশা রাখি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম আলম তালুকদার বলেন, বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন, রাষ্ট্রপরিচালনা-সব পর্যায়ের ছবি দিয়ে কর্ণারটি সাজানো হয়েছে। এছাড়া লাইব্রেরীতে রাখা বই পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জপ্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস প্রমুখ।

উল্লেখ. বঙ্গবন্ধু কর্ণারে রয়েছে দুর্লভ সব ছবি। সেখানে সাদাকালো ফ্রেমে আলো-ছায়ার মধ্যে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন, রাষ্ট্রপরিচালনার সব পর্যায়ের ছবি দিয়ে কর্ণারটি সাজানো হয়েছে। কর্ণারে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জন্ম, কৈশোর, কলেজজীবন, ১৯৫৪ এর নির্বাচন থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম, দেশগঠন ও ঘাতকের বুলেটে রক্তাক্ত চিত্র।

এ সময় বিদ্যালয়টির ক্লাস ও ভবন পরিদর্শন শেষে বিদ্যালয়ের পরিচালকগণের কর্মযোগ্যের প্রশংসা করেন অতিথিরা।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা