দৌড়ে পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন খাদ্য সংরক্ষণাগারের কর্মচারী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৪, ২০২৩ | ৩:৫১
Link Copied Successfully!

পাবনার ঈশ্বরদী উপজেলায় রেললাইনে দৌড়ে পার হওয়ার সময় আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাহজাহান আলী বাবু (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পাবনার আমিনপুর থানার ঘোকসেলুনদা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি ঈশ্বরদী খাদ্য সংরক্ষণাগারে কর্মচারী ছিলেন ও খাদ্য গুদামের কোয়ার্টারে বসবাস করতেন। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিজ্ঞাপন

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, সোমবার সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে ফরিদপুরের ভাঙ্গা অভিমুখে যাচ্ছিল আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। ওই সময় রেলগেট বন্ধ ছিল। রেললাইন দৌড়ে পার হওয়ার সময় মধুমতি এক্সপ্রেসের ট্রেনে নিচে কাটা পড়েন শাহজাহান। এ সময় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশকে হস্তান্তর করেন। রেলওয়ে পুলিশ লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

ওসি মিহির রঞ্জন দেব আরও জানান, এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের