চাঁদপুরে জাটকা ইলিশ ধরায় ১৮ জেলে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৭, ২০২৩ | ১২:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ নিধনের দায়ে ১৮ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। ওই সময় ৭৩ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো খোকন বেপারী(৫৫), হাসেম খান বাবু(২৬), মিরাজ(২০), সবুজ(২১), শরিফ বেপারী(৩০), আকাশ বেপারী(২০), ইসমাইল(২০), মোঃ শাহ আলী(১৯), বিল্লাল ফকির শান্ত(২৩), কুদ্দুস আলী পেদা(২৬), মোঃ হোসেন(২০), শাকিল হাওলাদর সাকিব(২০), মাসুদ সরদার(২৪), মকবুল উকিল (২৮), ইয়াজল ফকির(১৪), মাহিম সরদার(৮), ইমরান হোসেন (১৭), জহির ছৈয়াল(১৪)। তারা সবাই চাঁদপুর, শরীয়তপুর ও লক্ষীপুর জেলার বাসিন্দা।

সদর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান জানান, জাটকা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষীরচর, মিনি কক্সবাজার, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড ।

বিজ্ঞাপন

এসময় পৃথক পৃথক স্থান থেকে ১৮ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ জেলে বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকী ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুসলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

ওইসময় জব্দকৃত ৩, ৫৯, ৯০০ মিটার কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও তিনটি নৌকা জব্দ করা হয়। পরে ৭৩ কেজি জাটকা মাদ্রাসা ও জেলা কারাগারে বিতরণ করে নৌ-পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা