কুমিল্লার আফজল খানের ছেলে ইমরান আর নেই

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৬, ২০২৩ | ৪:১৫
Link Copied Successfully!

কুমিল্লার এক সময়ের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান আর নেই।

নগরীর ঠাকুরপাড়ার বাসায় ঘুমের মধ্যে তিনি মারা গেছেন। সোমবার দুপুরে তার বোন সংরক্ষিত নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা এ তথ্য জানান।

ইমরানের বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন তিনি।

বিজ্ঞাপন

ইমরান আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য।

কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আঞ্জুম সুলতানা বলেন, ‌ইমরান বাসায় ঘুমাচ্ছিলেন। দুপুর হয়ে গেলেও তিনি না উঠায় পরিবারের সদস্যরা ডাকতে যান। তখন তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। দ্রুত তাকে নগরীর ঝাউতলা এলাকার মুন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, ইমরান ভোররাতে বা সকালের দিকে ঘুমের মধ্যে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন।

বিজ্ঞাপন

ইমরানের জানাজা আজ রাত ৯টায় জেলা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে ঠাকুরপাড়া কবরস্থানে শায়িত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইমরান সবশেষ গত বছরের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছিলেন। কিন্তু পরে দলীয় সিদ্ধান্তে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান তিনি।

এর আগে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসন থেকে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ভোট করে পরাজিত হন ইমরান।

প্রয়াত অধ্যক্ষ আফজল খানের এক মেয়ে ও তিন ছেলের মধ্যে ইমরান ছিলেন দ্বিতীয়। সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সবার বড়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস