মতলব দক্ষিণে দুই দশক ধরে ভোট বঞ্চিত, এক ইউনিয়নের ৫০ হাজার ভোটার

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ৪, ২০২৩ | ৫:৪০
Link Copied Successfully!

মতলব দক্ষিণে নারায়নপুর ইউনিয়ন ও নারায়ণপুর পৌরসভা নিয়ে পক্ষ বিপক্ষের দায়ের করা মামলা জটিলতায় আলোর মুখ দেখছেনা নারায়নপুরবাসী। তাই নারায়নপুর শুধু নামেই পৌরসভা। শুধু তাই নয় স্থানীয় নির্বাচনে দীর্ঘ দুই দশক ভোট বঞ্চিত সাধারণ মানুষ। সমস্যা নিরসন করে ভোট চান তারা।

জানা যায়, ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নটিকে পৌরসভা ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই বছর ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়নপুর পৌরসভা গেজেট প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার। এরপর থেকেই ঝুলে আছে নির্বাচন। যদিও সাধারণ মানুষ চায় সকল সমস্যার অবসান ঘটিয়ে দ্রুত নির্বাচন দেয়া হোক।

পাশাপাশি ইউনিয়ন নয় পৌরসভার পক্ষে মত দিয়েছেন সচেতন মহল। বিষয়টি হাইকোর্টের সিদ্ধান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয় চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদারের।
এদিকে মামলা জটিলতা নিরসন হলেই নির্বাচন প্রক্রিয়ায় যাওয়া যাবে বলে জানান নির্বাচন কর্মকর্তা মো. আবু জাহের ভূঁইয়া।

বিজ্ঞাপন

উল্লেখ্য ৯.২ বর্গ কিলোমিটার এ পৌরসভার প্রায় ৫০ হাজার জনগণ নিজের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করার জোর দাবি জানিয়ে আসছেন ২০ বছর ধরে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা