
কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ দুই ভাই গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লার কোতয়ালী মডেল থানার ধর্মপুর এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ আপন দুইভাইকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০৩ মার্চ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কোটেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর গ্রামের মঞ্জুর
আলীর ছেলে মোঃ মোবারক (২১) ও মোঃ মোজাম্মেল (২৪)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহামমদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







