স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করে যুবকের প্রতিশোধ!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৩, ২০২৩ | ৯:১৬
Link Copied Successfully!

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া খুব বিরল ঘটনা না। তবে যার বউ পালায় সে-ই বোঝে কেমন লাগে। সেই ব্যক্তির প্রতিশোধের নেশায় ক্ষুব্ধ হওয়াটাও খুব অস্বাভাবিক না। কিন্তু প্রতিশোধের নেশায় পড়ে পালিয়ে যাওয়া স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে কোন ব্যক্তি বিয়ে করে ফেলেছে, এমন উদ্ভট ঘটনার কথা খুব একটা শুনতে পাওয়া যায় না।

সম্প্রতি ভারতের বিহারের খাগাড়িয়া জেলায় ঘটেছে এরকমই এক আজব ঘটনা।

২০০৯ সালে বিয়ে হয় নিরাজ ও রুবি দেবীর। বিয়ের পর চার সন্তান নিয়ে দিব্যি সংসার করছিলেন এই দম্পতি। হঠাৎ একদিন মুকেশ নামে এক লোকের সঙ্গে স্ত্রী রুবির গোপন সম্পর্কের কথা জানতে পারেন নিরাজ।

বিজ্ঞাপন

এরপর ২০২২-এর ফেব্রুয়ারিতে পালিয়ে গিয়ে মুকেশকে বিয়ে করে ফেলেন রুবি। এ ঘটনা জানতে পেরে মুকেশের বিরুদ্ধে তার স্ত্রী রুবিকে অপহরণের মামলা করেন নিরাজ।

নিরাজ জানায়, ‘গ্রাম পঞ্চায়েত বিষয়টি সমাধান করতে চাইলে মুকেশ রাজি না হয়ে পালিয়ে যায়। তারপর থেকেই সে পলাতক।’

এদিকে মুকেশও ছিলেন বিবাহিত। তারও রয়েছে দুই সন্তান। স্ত্রীর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে গত মাসে বিয়ে করে ফেলেন নিরাজও। কাকে বিয়ে করেছে জানেন? মুকেশের স্ত্রীকে। এখানেই শেষ নয়! সবচেয়ে মজার বিষয় হলো, মুকেশের স্ত্রীর নামও রুবি!

বিজ্ঞাপন

সূত্র: টাইমস নাউ নিউজ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা