হাজীগঞ্জে পপুলার বিডিনিউজ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মাননা প্রদান

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৬:০০
Link Copied Successfully!

শিশু সাহিত্যিক ফারুক হোসেন বলেছেন, ভাষার মাসে শিল্পী সংস্কৃতির চর্চা অব্যাহত থাকলে মানুষ সুন্দরভাবে কথা বলা শিখবে, মাতৃভাষাকে সম্মানিত করতে হলে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, সুন্দর ভাবে লিখতে হবে, শুদ্ধ ভাবে লিখতে হবে, তাহলে ভাষা কিন্তু আর কাঁদবে না, ভাষার মর্যাদা আমরাই প্রতিষ্ঠিত করেছি। পৃথিবীর একমাত্র ভাষা বাংলা। যার জন্য জীবন দিতে হয়েছে। তাহলে এই ভাষাকে বিকৃতভাবে বলা বা লেখা যাবে না।

তিনি শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পপুলার বিডিনিউজ সাহিত্যিক ও সাংস্কৃতিক সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক সচিব ও ছড়াকার ফারুক হোসেন আরো বলেন, বইয়ের সঙ্গে আমাদের থাকতে হবে, বই পড়তে হবে। বই পড়তে পড়তে কাঁদতে হবে। হাসতে হবে। বই পড়তে পড়তে আবেগ প্রবণ হতে হবে। বইয়ের যেই বর্ণমালার সাথে সম্পর্ক তা একটি শিশুর মন ও মননকে উজ্জ্বল হয়ে উঠে। বইয়ের মাধ্যমে শিশুর মেধা বিকশিত হবার জায়গা খুঁজে পায়।

বিজ্ঞাপন

সম্মাননা অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন,পরিশুদ্ধ একটি সাহিত্য সংস্কৃতির জায়গা চাঁদপুর জেলা। প্রতি বছর এভাবে গুণীজনদের সম্মানিত করলে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে।

হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে আয়োজিত অমর একুশে বই মেলার চতুর্থ দিনে প্রয়াত প্রাবন্ধিক মাহমুদুল বাসার ও বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নু স্মরণে ছয়জনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিতরা হলেন সাহিত্যে সালাম সালেহ উদ্দিন, শিক্ষায় সাবিহা সুলতানা, প্রাবন্ধিক ও অনুবাদে মাঈনুল ইসলাম মানিক, সাংবাদিকতায় কাদের পলাশ, সংগঠক আলী আশরাফ দুলাল ও সংগঠনে সবুজ সংঘ।

বিজ্ঞাপন

অন্যান্যদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, প্রাবন্ধিক ও ছড়াকার ডা.পীযূষ কান্তি বড়ুয়া।

এমজি (মালেক গাজী) ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালক মো. সাদেক গাজীর সভাপতিত্বে ও শিক্ষক জাহিদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু।

অনুষ্ঠানে মাহবুবুল আলম চুন্নুর স্মরণে স্মৃতি চারণ ও জীবন বৃত্তান্ত তুলে ধরেন সাংবাদিক ও কলামিস্ট জাকির মজুমদার এবং মাহমুদুল বাসার স্মরণে প্রামাণ্য চিত্র তুলে ধরেন মনিরুজ্জামান বাবলু। পরে সংবর্ধিতরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী