তুরস্কে আট হাজার শীতবস্ত্র পাঠালো আস-সুন্নাহ ফাউন্ডেশন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩ | ৪:২৩
Link Copied Successfully!

তুরস্কে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আট হাজার শীতবস্ত্র পাঠিয়েছে বেসরকারি সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। বিষয়টি নিশ্চিত করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির আহমাদ।

তিনি জানান, ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে কয়েকধাপে দূতাবাসের পক্ষ থেকে তা ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে একটি ফ্লাইট রওয়ানা হয়েছে।

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের ভূমিকম্পদুর্গত মানুষের জন্য ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মাইনাস টেন ডিগ্রিতে ব্যবহার উপযোগী ২৪৭২টি জ্যাকেট হস্তান্তর করা হয়েছে। এসব ত্রাণসামগ্রী কার্গো বিমানযোগে সরাসরি  তুরস্কের দুর্গত এলাকায় পৌঁছানো হবে। আল্লাহর ইচ্ছায় পর্যায়ক্রমে দূতাবাসের চাহিদা অনুযায়ী আরো ত্রাণসামগ্রী পৌঁছানো হবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের সম্পাদক আবুল কাসেম আদিল জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন তুর্কি দূতাবাসের চাহিদা অনুসারে তুরস্কে পাঠানোর জন্য এরই মধ্যে তিন হাজার প্যাডিং জ্যাকেট ক্রয় করেছে। ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পাঁচ থেকে ছয় হাজার প্যাডিং জ্যাকেট পাঠানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্ধারকারী দলসহ একাধিক ত্রাণের চালান পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণের মধ্যে আছে তাঁবু, শুকনো খাবার, ওষুধ, শীতবস্ত্র ইত্যাদি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা