মায়ের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন করল শিশুরা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৩ | ২:৫০
Link Copied Successfully!

মায়ের পা ধুয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করেছে শিশুরা।

মঙ্গলবার শহরের এসপি পার্কে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল বিশ্ব ভালোবাসা দিবসে এ আয়োজন করে।

সকাল থেকে মা-বাবার হাত ধরে শিক্ষার্থীরা পার্কে উপস্থিত হয়। পার্কে সারিবদ্ধ হয়ে বসেন মায়েরা। সন্তানরা পানি দিয়ে মায়ের পা ধুয়ে ভালোবাসা প্রকাশ করে। ভালোবাসার স্লোগান সংবলিত মেডেল মায়ের গলায় পরিয়ে দেয় শিশুরা। এমন ভালোবাসা পেয়ে শিশুদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হন মায়েরা। ভালোবাসা দিবসের এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে।

বিজ্ঞাপন

শিশু নীলাদ্রি খান বলেন, আমি মায়ের পা ধুয়ে দিয়েছি। মাকে মেডেল পরিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে।

মুগ্ধ বলেন, আমি মাকে অনেক ভালোবাসি। মা যখন অফিসে থাকে আমি খুব মিস করি। আজকে মাকে সারাদিন পেয়েছি। মায়ের পা ধুয়ে দিয়েছি। এখানে সব বন্ধুরা অনেক মজা করেছি। টিচার আমাদের মজার মজার অনেক চকলেট উপহার দিয়েছেন।

অভিভাবক সামিমা নাসরিন সিথী বলেন, সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা পাব কল্পনাও করিনি। শিশুদের ছোট থেকে যা শেখানো হবে, বড় হয়ে তারা তা অনুসরণ করবে। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এ রকম অনুষ্ঠানের মাধ্যমে ছোট থেকে মা-বাবার প্রতি সন্তান দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে।

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, আমরা মনে করি ভালোবাসা পাওয়ার প্রথম ভাগীদার মা-বাবা। যদিও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না। বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি অটুট ভালোবাসা এনে দিতেই এই আয়োজন করে থাকি। আমরা প্রতিটি শিশুকে শিখিয়ে থাকি বড় হয়ে ভালো মানুষ হতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

বিজ্ঞাপন

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে, জান্নাত জিরিয়া খান ছোঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলার প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম। এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাংবাদিক মির্জা শাকিল, রাইট ফেয়ারের চেয়ারম্যান ফরিদ আহমেদ সাথী প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন