মতলবে তিন মাসের শিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৩ | ১১:১৬
Link Copied Successfully!

চাঁদপুর মতলব দক্ষিণে ড্রামের পানিতে ডুবিয়ে আফসানা আক্তার (৩ মাস) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে।

শনিবার উপজেলার কালিয়াইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, দুপুরে পেশাগত কাজে ওই শিশুর বাবা রাজমিস্ত্রি আনিসুর রহমান বাড়ির বাহিরে যান। শিশুটির মা আয়েশা আক্তার শিশুটিকে একা বসতঘরে রেখে পানি আনতে পাশের পুকুরে যান। এসে দেখেন তার কন্যাশিশুটি ঘরে নেই।

বিজ্ঞাপন

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তাদের বসতঘরের সামনে রাখা একটি পানিভর্তি ড্রামের ভেতরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পান।

শিশুর পরিবার মতলব দক্ষিন থানার পুলিশকে জানালে থানার ওসি মো.সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আফসানার বাবা আনিসুর রহমান বলেন, তার কন্যাশিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ কাজ করেছে।

বিজ্ঞাপন

থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা