ফরিদগঞ্জে মাদক বিরোধে সোহেলকে হত্যা করে মাটিচাপা দেয় বন্ধুরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩ | ৮:১৩
Link Copied Successfully!

পপুলার বিডিনিউজ পটকাস্ট

ফরিদগঞ্জ উপজেলায় মাদক বিরোধে সোহেল বেপারী (৩০) কে শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দেয় বন্ধুরা।

নিখোঁজের চারদিন পর রোববার বিকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে বাইক্কার বাগানের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

গত পহেলা ফেব্রুয়ারী থেকে নিখোঁজ ছিল সোহেল বেপারী। তাকে খুঁজে না পাওয়ায় তার স্ত্রী জোসনা বেগম চাঁদপুর সদর থানায় নিখোঁজ ডায়েরী করেন। পুলিশ তদন্তের এক পর্যায়ে দ্রুত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোহেলের বন্ধু শাহাদাত হোসেন (৩০) কে আটক করে।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর উপজেলার দোকনঘর এলাকার ফজলু বেপারীর ছেলে নিহত সোহেল বেপারী (৩০)।

ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, আটককৃতদ শাহাদাতের ভাষ্যমতে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সোহেল বেপারীকে সকদিরামপুর বাইক্কার বাগানে নিয়ে হত্যা করে তারা। এই ঘটনায় জাকির হোসেন, কাদের ও কাউসার জড়িত। তারা সেখানে সোহেলকে নিয়ে গলায় রশি দিয়ে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলে। রাতেই সকদিরামপুর বড় পাটোয়ারী বাড়ির পেছনে জঙ্গলের পাশে ড্রেনের মধ্যে মাটি খুঁড়ে সোহেলকে চাপা দেয় বন্ধুরা।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে জানান, এই ঘটনায় শাহাদাত হোসেন (৩০), জাকির হোসেন (৪২) নামে দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর নাহার বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শাহাদাতের দেখানো পথে ডোমের মাধ্যমে মাটি থেকে পুঁতে ফেলা সোহেলের লাশ তোলা হয়। পরবর্তীতে লাশ ফরিদগঞ্জ থানা পুলিশ হেফাজতে দেয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা