
বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্যসহ পাঁচ চোরাকারবারি গ্রেফতার


কুমিল্লায় বিপুল পরিমাণ চোরাচালান দ্রব্যসহ পাঁচ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল ০৪ ফেব্রুয়ারী রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫,৩৭,১০০ পিস ভারতীয় আতশজবাজি, ১৭,০০০ পিস ভারতীয় মেহেদী, ১৮,০০০ পিস ভারতীয় চকলেট, ১২৮০ পিস ভারতীয় তেল, ৩৫০০ পিস ভারতীয় পাউডারসহ পাঁচজন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলো কুমিল্লা জেলার বরুড়া থানার হরিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ সোহেল (২৮); একই জেলার চান্দিনা থানার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে মোঃ আরমান (২৭); একই জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা (মাষ্টারপাড়া) গ্রামের লিটন মিয়ার ছেলে মোঃ রনি হোসেন (২৬); একই গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)।
র্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







