কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে সহকারী প্রক্টর লাঞ্ছিত

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৩ | ৭:০০
Link Copied Successfully!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হলে দায়িত্বপালনের সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন এক সহকারী প্রক্টর। গতকাল সোমবার রাত ৯টায় বঙ্গবন্ধু হলে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ফুটেজ দেখে প্রক্টরিয়াল বডি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আজ মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে।

লাঞ্ছনার শিকার সহকারী প্রক্টরের নাম অমিত দত্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আমিনুর বিশ্বাস বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। কয়েক মাস আগে তাঁকে হল থেকে বের করে দেয় ছাত্রলীগ। তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও।

কাল সন্ধ্যার পর আমিনুর আবার হলে উঠতে যান। এ সময় ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁকে হলে উঠতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির লোকজন হলে উপস্থিত হন। বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন হল প্রাধ্যক্ষ মোকাদ্দেস উল ইসলাম ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহর নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতা–কর্মী। তাঁরা সেখানে গিয়ে হইচই শুরু করেন। তখন সহকারী প্রক্টর অমিত দত্ত তাঁদের শান্ত হওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে এনায়েত উল্লাহর নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী সহকারী প্রক্টরের দিকে তেড়ে যান এবং তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনার ভিডিও ফুটেজেও ছাত্রলীগ নেতা–কর্মীদের তেড়ে যাওয়ার বিষয়টি দেখা গেছে।

সহকারী প্রক্টর অমিত দত্ত বলেন, ‘আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।’ তবে অভিযোগ প্রসঙ্গে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, ‘আমি কারও দিকে তেড়ে যাইনি, কিছু করিনি। তবে ঘটনাস্থলে ধাক্কাধাক্কি হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস বলেন, ‘আমি বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। আমাকে একসময় ছাত্রলীগের ভিন্ন গ্রুপ করার কারণে হল থেকে তাড়িয়ে দেওয়া হয়। এখন আমি হলে উঠতে গেলে বাধা দেওয়া হয়।’

বিজ্ঞাপন

হলের প্রাধ্যক্ষ মো. মোকাদ্দেস উল ইসলাম বলেন, ‘এই ঘটনা দুঃখজনক। আমরা হলে শিক্ষার ও থাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনব।’ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘সবার সামনে ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজেও তা রয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস বলেন, ‘আমি বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। আমাকে একসময় ছাত্রলীগের ভিন্ন গ্রুপ করার কারণে হল থেকে তাড়িয়ে দেওয়া হয়। এখন আমি হলে উঠতে গেলে বাধা দেওয়া হয়।’

হলের প্রাধ্যক্ষ মো. মোকাদ্দেস উল ইসলাম বলেন, ‘এই ঘটনা দুঃখজনক। আমরা হলে শিক্ষার ও থাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনব।’ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘সবার সামনে ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজেও তা রয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: প্রথম আলো

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু