মাদকাসক্ত ছেলের অত্যাচারে, ছে‌লেকে হাজতে দিতে ইউএ‌নও’র কাছে মায়ের আবেদন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৩ | ৩:২৭
Link Copied Successfully!

গাইবান্ধার ফুলছড়িতে আল আমিন (২২) নামের এক মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে জেল হাজতে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছেন এক মা।

সোমবার সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে লিখিত আবেদন করেন ওই মা। ভুক্তভোগী মায়ের নাম আলেতন বেগম। তিনি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম উদাখালী গ্রামের আব্দুল মান্ন মিয়ার স্ত্রী।

এ সময় আলেতন বেগম বলেন, ঢাকায় ইটভাটাতে কাজ করে ছেলে আল আমিনকে এসএসসি পর্যন্ত পড়ালেখা করিয়েছি। ভালো ও সুন্দর মে‌য়ে দেখে বি‌য়েও দিয়েছি। কিন্তু এলাকার নেশাগ্রস্ত ছে‌লে‌দের সঙ্গে ঘু‌রে আল আমিন এখন নেশা ছাড়া থাকতে পারে না। গাজা খেয়ে বউকে অত্যাচার করার কারণে তার সংসার ভেঙে গেছে। আবার ঋণ নিয়ে ওর বউকে বিদায় করতে হয়েছে।

বিজ্ঞাপন

এসব কথা বলে কাঁদতে কাঁদতে আলেতন বলেন, এক সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আমার আল-আমিন। ওর নেশার টাকা জোগাড় করতে ৭০ বছর বয়সী আমার বৃদ্ধ স্বামী আজও কামলা (কৃষাণ) দেয়। নেশার টাকা না দিতে পারলে আমাদেরকে আলামিন মারধর করে। আমরা ওর অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি। তাই ওকে ভালো করার জন্য জেল হাজতে দিতে চাই। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান মুঠোফোনে বলেন, এ রকম ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত