বঙ্গবন্ধু হত্যা পর ১৭ আগস্ট সিরিজ বোমা হামলাকারীরা একই সূত্রে গাঁথা- এমপি রুহুল

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১৭, ২০২০ | ৮:২৪
Link Copied Successfully!

চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, জঙ্গীবাদ ও সিরিজ বোমা চক্রই ৭৫এর বঙ্গবন্ধু হত্যা এবং ২১ আগস্ট শেখ হাসিনার গ্রেনেড হামলার চক্রান্তের সাথে জড়িত। ৭৫ দালালরা ও পাকিস্তানী চক্ররা বাংলাদেশ ও বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসেন এবং জাতির পিতার হত্যার বিচার করেন ও বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরে অবদান রাখেন।

তিনি আরো বলেন, দলের মধ্যে যারা ঘাপটি মেরে সুবিধা নিতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যারা দলের পরিচয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করছে। মনে রাখবেন তারা আওয়ামী লীগের ভালো চায় না, তারা আওয়ামী লীগের গোপন শত্রু। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। যতদিন এ পৃথিবী থাকবে কেউ বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীর যৌথ সমন্বয়ে দলকে শক্তিশালী করতে হবে এবং আগামীতে দেশের পরাশক্তিকে পরাজিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও বঙ্গবন্ধু ও ৭৫এর ১৫ আগস্টের কালো রাত্রিতে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

১৭ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে ২০০৫সালে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতে দেওয়ান মোঃ রেজাউল করিম, লেয়াকত প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন সাহা প্রমুখ।

আলোচনা শেষে উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী ইউসুফ পাটোয়ারীর অর্থায়নে উপজেলার ৬টি ইউনিয়ন, পৌরসভা, জনপ্রতিনিধি, সরকারি ব্যক্তিবর্গের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি মাস্ক বিতরণ করেন। পরে মতলব বাজার শাহী জামে মসজিদে বাদ যোহর জাতীয় শোক দিবস উপলক্ষে এবং ২০০৫সালে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতীব আলহাজ্ব হযরত মাওলানা কবির আহমেদ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা