বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলেরা, উদ্ধার করল পুলিশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৩ | ৪:১৩
Link Copied Successfully!

কুড়িগ্রামের উলিপুরে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার ছেলেরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার গাবুরজান এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরের এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, উলিপুর উপজেলার হাতিয়া গাবুরজান গ্রামে ৫ ছেলে থাকার পরও ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে প্রচন্ড শীতে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে বৃদ্ধ ওই মাকে উদ্ধার করে। পরে তাকে উলিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে স্থানীয় জন প্রতিনিধির উপস্থিতিতে তার সন্তানদের ডেকে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে পুলিশ। এখন থেকে বৃদ্ধা তার মেয়ের জিম্মায় থাকবেন এবং তার ছেলেরা ভরণপোষণের অর্থ প্রদান করবেন মর্মে পুলিশের কাছে অঙ্গীকারবদ্ধ হন।

বিজ্ঞাপন

 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আসরাফুজ্জামান বলেন, গতকাল রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ওই বৃদ্ধা মাকে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। পরে তার পরিবারের লোকজনকে ডেকে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত