চিকিৎসক না হয়েও এমবিবিএস উপাধিতে রোগী দেখতেন মনির

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২৩ | ১০:২৩
Link Copied Successfully!

নিজের নামের সঙ্গে এমবিবিএস চিকিৎসকসহ বিভিন্ন উপাধি ব্যবহার করতেন মো. মাহফুজুর রহমান মনির। ভারতসহ কয়েকটি দেশের নামধারী ডিগ্রি রয়েছে তার। ক্যান্সার, ব্রেইন টিউমার, কিডনিসহ জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি।

বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের বিভাগীয় প্রধানসহ অসংখ্য প্রতিষ্ঠানের চেয়ারম্যানও দাবি করতেন মাহফুজুর রহমান মনির। গরিব আর দুস্থ মানুষদের সেবার নামে কার্ডের মাধ্যমে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। সময়ে সময়ে এলাকা পরিবর্তন করে দেশের বিভিন্ন জায়গায় গড়তেন নিত্যনতুন প্রতারণার ফাঁদ।

রোববার বিকেলে রংপুরের মিঠাপুকুরে ভুয়া ও প্রতারক এই মাহফুজুর রহমান মনিরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর বাজারের বলদিপুকুর যুব সমবায় সমিতি মার্কেটে চেম্বার খুলে ফি নিয়ে রোগী দেখার সময় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত।

এসময় চিকিৎসক নামধারী মাহফুজুর রহমান মনির প্রয়োজনীয় কাগজপত্রাদি, সনদপত্র এবং ড্রাগ লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রামমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, চিকিৎসক পরিচয় দেওয়া মাহফুজুর রহমান মনিরকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গাইবান্ধায় তার বাড়ি হলেও রংপুর নগরীর চকবাজারসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ-পদবি ব্যবহার করে ভুয়া পরিচয় দিয়ে সে রোগী দেখতো।

বিজ্ঞাপন

সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, নিজেকে চিকিৎসক দাবি করে মাহফুজুর রহমান মনির সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত