অবৈধভাবে ভারতে অবস্থান,ভারতের পুনে শহরে বাংলাদেশি স্বামী-স্ত্রী আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৩ | ৩:২৩
Link Copied Successfully!

অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে বাংলাদেশ থেকে যাওয়া এক দম্পতিকে আটক করেছে ভারতীয় পুলিশ। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরের পুলিশ তাদেরকে আটক করে।

অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, পুনে সিটি পুলিশের হাতে আটক হওয়া বাংলাদেশি ওই দম্পতির নাম জে এ আলি খান ও তার স্ত্রী এম আক্তার শিউলি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুনের বুধওয়ার পেঠের ক্রান্তি হোটেল এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

পরে শুক্রবার তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে ফরাসখানা থানায় এফআইআর দায়ের করে পুলিশ।

পুনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর শাব্বির সায়াদ বলেন, ‘অভিযুক্ত দম্পতি কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিল বলে তদন্তে জানা গেছে। তারপর তারা হাওড়ায় পৌঁছে, যেখান থেকে ট্রেনে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। এরপর তারা পুনে আসেন। একজন অটোরিকশা চালক তাদের বুধওয়ার পেঠে নামিয়ে দেন। তথ্য পাওয়ার পর, আমাদের দল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে।’

অভিযুক্ত দম্পতি দরিদ্র পরিবারের সদস্য এবং আর্থিক সমস্যার কারণে তারা ভারতে এসেছিলেন বলেও তদন্তে উঠে এসেছে।

বিজ্ঞাপন

এদিকে আটকের পর ওই দম্পতিকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। আরও তদন্ত চলছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

অন্যদিকে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুনের বুধওয়ার পেঠে একজন পুরুষ ও একজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ, উভয়েই বাংলাদেশের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাদের আটক করে। অভিযুক্তদের একজন জুয়েল আখতার আলী খান নামে ২৬ বছর বয়সী এক পুরুষ রয়েছে এবং তার সঙ্গে ২১ বছর বয়সী এক নারীকেও আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ‘জুয়েল আখতার আলী খান বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা এবং সঙ্গে থাকা নারী বাংলাদেশের কেন্দুয়ার বাসিন্দা। দু’জনেই দাবি করেছেন যে তারা বিবাহিত।’

পুলিশ আরও জানিয়েছে, ‘আমরা তাদের বুধওয়ার পেঠের গলিতে চলাফেরা করতে দেখি এবং পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়। আমরা তাদের নথিপত্র দেখাতে বলেছি কিন্তু তারা কোনও নথি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। আমরা তাদের ব্যাগ চেক করে বাংলাদেশি পরিচয়পত্র খুঁজে পেয়েছি।’

পুলিশের দাবি, ‘মঙ্গলবার তারা কাজের সন্ধানে পুনে এসেছিল বলে ওই দম্পতি জানিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা বাংলাদেশে থাকার সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা ধার নিয়েছিল এবং সেটি থেকে বাঁচার জন্যই তারা পালিয়ে ভারতে প্রবেশ করে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত