স্টারলিং ব্যান্ড এর লিড গিটারিস্ট উজ্জ্বল আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৩ | ৯:১৩
Link Copied Successfully!

“স্টারলিং ব্যান্ড” এর লিড গিটারিস্ট নূর কুতুবুল আলম উজ্জ্বল গতকাল বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় মাত্র ৫২ বছর বয়সে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২১/ ১ সবুজবাগ নিবাসী মরহুম ফিরোজ আলম এবং জাহানারা বেগম শান্তির দ্বিতীয় সন্তান ছিলেন তিনি।

মৃত্যুকালে দুই ভাই-বোন, মা, স্ত্রী ও একমাত্র সন্তান সহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় বাসাবো মহাসড়ক জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ।

জানাজা শেষে বাদ জোহর চাঁদপুরের হাজীগঞ্জে তারাপাল্লা গ্রামের মোল্লা বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

মরহুমের পরিবারের সদস্যরা ছারাও তার আত্মীয় -স্বজন ও বন্ধু বান্ধবরা জানাজায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য তার মৃত্যু সংবাদে ব্যান্ড মিউজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

“স্টারলিং ব্যান্ড” এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত