ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৩ | ৬:৪০
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের বালিথুবা গ্রামে অবৈধভাবে চালু হওয়া মেসার্স মা রহমত ব্রিকস নামে ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সাথে ইটভাটার মালিক আলম তপদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. হানান, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
খোঁজ নিয়ে জানাগেছে, গ্রামের চারপাশে ফসলি জমি এবং এক কিলোমিটারের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা স্বত্বেও কয়েক বছর বন্ধ থাকার পরও মেসার্স হাজী আব্দুল ওয়াদুদ অ্যাণ্ড মিয়াজী ব্রিকস নামে একটি পুর্বের ইটভাটার স্থানে মেসার্স মা-রহমত ব্রিকস নাম   ইটভাটা সম্প্রতি চালু করে স্থানীয় ব্যবসায়ী আলম তপাদার। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা চালু হওয়ায় স্থানীয় লোকজন এবং কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই বিষয়ে গত ১২ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভায় অবৈধ ইটভাটা বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান জানান, জেলায় বর্তমানে ৯৩টি ইট ভাটার মধ্যে ৫৩টি ইটভাটা বৈধ রয়েছে। গত এক বছরে ১৫টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। বাকী যেসব ইটভাটার বৈধতা নেই, প্রশাসনের সহযোগিতায় সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করার ব্যবস্থা করা হবে। আজকে মেসার্স মা-রহমত ব্রিকস বন্ধ করা হয়েছে।
ফরিদগঞ্জের সহকারি কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে ইটভাটা চালু করায় বালিথুবা পূর্ব ইউনিয়নের মেসার্স মা-রহমত ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ইটভাটা বন্ধ করে দেয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার